আন্তর্জাতিক

পদত্যাগ করবেন না কিরগিজিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : কিরগিজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রীকে তিনি মেনে নিয়েছেন। কিন্তু তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান না।এক বিবৃতিতে এই প্রেসিডেন্ট বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। দেশটিতে সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হন প্রেসিডেন্ট সুরনবাই।

কিরগিজিস্তানের সঙ্গে চীনের সীমান্ত এবং রাশিয়ার সঙ্গে দেশটির বিশেষ মিত্রতা রয়েছে। গত ৪ অক্টোবর দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সুরনবাই সমর্থিত রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পায়।

নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলছে বিরোধী দল এবং নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করছে তারা। এর এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নেয়।

এছাড়া কারাগারে আটক জাতীয়তাবাদী নেতা সাদির জাপারভককেও মুক্ত করে।গত সপ্তাহে সুরনবাই পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার জাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় পার্লামেন্ট। প্রেসিডেন্ট সুরনবাই পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি।

এ অবস্থায় জনগণকে জাপারভক আশ্বস্ত করেছেন যে, তিনি সুরনবাইয়ের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করবেন। এ বিষয়ে তিনি সুরনবাইয়ের সঙ্গে আজ আলোচনা শুরু করবেন বলে জানানো হয়েছে।-

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) ন...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গো...

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা