সংগৃহীত
আন্তর্জাতিক

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে ইরান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর একাধিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ বার্তা বিভিন্ন উপসাগরীয় দেশের কাছে পৌঁছে দেয় তেহরান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত রাখতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

ইরানের বার্তায় বলা হয়েছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সম্পদ, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হবে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে তেহরান।

একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের বরাতে রয়টার্স জানিয়েছে, আরাঘচি তার বার্তায় স্পষ্ট করে বলেছেন, ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানই সবচেয়ে কার্যকর পথ।

উপসাগরীয় একাধিক সূত্রের দাবি, ইরানের এই সতর্কবার্তা মূলত সৌদি আরব ও কাতারের মাধ্যমে অঞ্চলটির দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিপ্রেক্ষিতে এ কূটনৈতিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। তিনি সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিলম্বিত করে আলোচনা পুনরায় শুরু, যুদ্ধবিরতি নিশ্চিত এবং কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের আহ্বান জানান।

এদিকে কাতার, ওমান ও সৌদি আরবও ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সংলাপে ফেরার এবং নতুন করে সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে আসতে প্রস্তুত।

অন্যদিকে, সৌদি আরব কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও স্পষ্ট করেছে, তাদের ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো হামলা হলে প্রয়োজনীয় সামরিক জবাব দেওয়া হবে।

এদিকে ইরানের ধর্মীয় নেতৃত্ব উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করার আহ্বান জানিয়েছে। তেহরানের দাবি, এসব তথ্য ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইরানের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে জ্বালানি স্থাপনা, তেলক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

১১ দলীয় ঐক্যজোটের ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুত...

খালি পায়ে হাঁটা: কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট ঘাস, মাটি বা বালুর ওপর খালি পায়ে হাঁটা শরীর ও মনের...

 রাশিয়ায় মৃত্যু ভাতার টাকায় প্রতারণার অভিযোগ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় সেনাসদস্যদের মৃত্যু-পরবর্তী সরকারি ক্ষতিপ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা