সংগৃহীত
আন্তর্জাতিক

জাকারবার্গ ক্ষমা চাইলেন ভারত সরকারের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) মেটার একটি বৈশ্বিক প্রতিনিধি দল ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকেই জাকারবার্গের ক্ষমা প্রার্থনার বার্তা ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, বৈঠকে ভারত সরকার মেটার প্রতিনিধিদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কেবল ‘মধ্যস্থতাকারী’ হিসেবে বিবেচিত হতে পারে না। কারণ, প্ল্যাটফর্মগুলো নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে নির্ধারণ করে কোন কনটেন্ট কতজন ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। ফলে এ ধরনের কার্যক্রম তথ্যপ্রযুক্তি আইনের ‘সেইফ হারবার’ সুরক্ষার আওতায় পড়ে না।

বৈঠকে মেটার কর্মকর্তারা স্বীকার করেন, কিছু নির্দিষ্ট কনটেন্টের প্রচার বাড়াতে অর্থ ব্যয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ কনটেন্ট ছড়িয়ে পড়ার ঘটনায় নিজেদের ত্রুটিও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে জুলাই মাসে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক বিজ্ঞাপন ও কনটেন্টের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেয় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সে সময় মেটাকে এসব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং কীভাবে এমন কনটেন্ট প্ল্যাটফর্মে স্থান পেয়েছে, সে বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।

জবাবে মেটা জানায়, শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিষয়ে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে প্রযুক্তিগত ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলমান রয়েছে বলেও দাবি করে প্রতিষ্ঠানটি।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায়ও মেটার কর্মকর্তাদের তলব করেছিল ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। পরে প্রতিষ্ঠানটি ঘটনাটিকে পরিচালনাগত ত্রুটি হিসেবে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করে।

এদিকে, ভারতের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কিছু ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অপমানজনকভাবে’ উপস্থাপনের অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে হায়দ্রাবাদে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি ও জবাবদিহি বাড়াতে আইন আরও কঠোর করেছে ভারত সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, আদালত বা সরকার কোনো কনটেন্টকে বেআইনি হিসেবে চিহ্নিত করলে তা সরিয়ে ফেলতে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় দেওয়া হবে। আগে এ সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। নির্ধারিত সময়ের মধ্যে কনটেন্ট অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম আইনি সুরক্ষার সুবিধা হারাতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা