ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ট্রাম্প দাবি করেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না।

তিনি অভিযোগ করেন, তেহরান তাদের করা চুক্তির শর্ত মেনে চলেনি। তবে কোন চুক্তির কথা উল্লেখ করেছেন, তা বিস্তারিত জানাননি তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। একই সঙ্গে এ ঘটনায় মিনেসোটার স্থানীয় প্রশাসনের সমালোচনা করে তিনি তাদের ‘সম্পূর্ণ অযোগ্য’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, স্পেনে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী প্রবেশ করেছে এবং একই ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তার প্রশাসন কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: সামা টিভি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা