ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় এক-তৃতীয়াংশ ব্যবহার করে ফেলেছে বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।

গবেষণা সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে আমেরিকার কাছে আনুমানিক ২ হাজার ৩৩০টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৭৫৯ থেকে ৮২৭টিতে।

একইভাবে যুদ্ধের পূর্বে মার্কিন বাহিনীর কাছে থাড ক্ষেপণাস্ত্রের আনুমানিক সংখ্যা ছিল ৪৫২টি, যা বর্তমানে হ্রাস পেয়ে প্রায় ২৩৪ থেকে ২৭৮টিতে নেমে এসেছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে যে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আমেরিকার এই হ্রাস পাওয়া ক্ষেপণাস্ত্র মজুতের ওপর বড় পরীক্ষা নেবে। এছাড়া মজুত কমে যাওয়ায় প্রতিরক্ষা নিশ্চিত করতে গিয়ে আমেরিকা ও তার মিত্রদের আরও বেশি ঝুঁকি নিতে হতে পারে।

সিএসআইএস জানিয়েছে যে, পরিসংখ্যানগুলো মার্কিন প্রতিরক্ষা বিভাগের ২০২৭ সালের বাজেট সংক্রান্ত নথিপত্র এবং প্রকাশ্য তথ্যাবলি পর্যালোচনা করে তৈরি করা হয়েছে।

সূত্র: ডন

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা