আন্তর্জাতিক
মোজতবা খামেনির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না। একইসঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

ওই বিবৃতিতে খামেনি বলেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। মধ্যপ্রাচ্যে অশুভ তৎপরতা বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

তবে শীর্ষ ক্ষমতা গ্রহণের পর থেকে নতুন এই সর্বোচ্চ নেতাকে এখন পর্যন্ত জনসমক্ষে আসতে দেখা যায়নি। জনসমক্ষে না আসলেও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তার এই কড়া বার্তা ওয়াশিংটন তথা পশ্চিমা শিবিরের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা