আন্তর্জাতিক

এক হচ্ছে চীন-রাশিয়া-ভারত

আন্তর্জাতিক ডেস্ক    

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়েছে— এমন প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনে এক হচ্ছে চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে থাকবেন প্রেসিডেন্ট শি জিনপিং, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতারা এখানে সমবেত হবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই শি, পুতিন ও মোদির উপস্থিতি হবে গ্লোবাল সাউথের অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে শক্তিশালী সংহতির একটি বার্তা। পাশাপাশি, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে একঘরে হয়ে পড়া রাশিয়ার জন্য এটি হবে একটি কূটনৈতিক সাফল্য।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এ সফরও বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় সাত বছর পর তিনি চীন যাচ্ছেন। ২০২০ সালে সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়ায় শি-মোদি বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পর্যবেক্ষকদের মতে, এ বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক ছাড় এবং ভিসা নীতি সহজীকরণের মতো ঘোষণার পথ খুলে দিতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা