আন্তর্জাতিক

রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরানি দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদিবিরোধী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ কারণে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, এই হামলার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং বিভেদ ছড়ানো।

তিনি বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলীয় সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।” খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আইন প্রণয়ন করা হবে।

সরকারি তথ্যানুযায়ী, গত বছর ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরাইল সিনাগগে হামলার ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি ও তার তিন সহকর্মীকে “পারসোনা নন গ্রাটা” ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানবেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা