আন্তর্জাতিক

তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালের শপথ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

টানা তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রোববার ঐতিহাসিক রামলীলা ময়দানে বিপুল জনসমাগমের মধ্যে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন কেজরিওয়ালের পাশাপাশি শপথ নিয়েছেন ছয় মন্ত্রীও। তারা হলেন- মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাজ, কৈলাশ গেহলত, ইমরান হুসাইন ও রাজেন্দ্র গৌতম।

এবারের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের নির্বাচনে ৬৭ আসন পেয়েছিল এএপি।

এই বিজয় জনগণকে উৎসর্গ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, নির্বাচন শেষ, আপনি কাকে ভোট দিয়েছেন সেটা বিষয় না। দলগত পার্থক্য কখনোই আমাকে কারও জন্য কাজ করা থেকে বিরত রাখতে পারেনি। এখন সবাই আমার পরিবারের সদস্য।

রোববার কেজরিওয়ালের তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ উপস্থিত হন। সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠান। দুপুর ১২টার পর শপথ নেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা