সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : রাশিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে

দেশটির কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাওয়ার সময় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু বলেন, এখন পর্যন্ত ১০০র বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসার বরাতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০

সান্দ্রা জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নদীর প্রবল স্রোত ও নৌকাটির বয়স সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া, ভুক্তভোগীদের মধ্যে কারও কাছেই লাইফ জ্যাকেট ছিল না, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা জাস্টিন উয়াজুরুয়োনিয়ে বলেন, দুর্ঘটনার স্থান নির্ধারণে উদ্ধারকারীদের বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কোগি রাজ্যের গভর্নর আহমেদ উসমান ওডোডো এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কারিগর ছিলেন, যারা সৎভাবে জীবিকা নির্বাহের মাধ্যমে রাজ্যের অর্থনীতিতে অবদান রাখছিলেন।

আরও পড়ুন : সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত ২০০

প্রসঙ্গত, নাইজেরিয়ায় জলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। গত মাসে নাইজার রাজ্যে তিন শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এছাড়া, সেপ্টেম্বর মাসে জামফারা রাজ্যে নৌকাডুবিতে ৪০ জন প্রাণ হারান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা