সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অশান্ত মণিপুর

আন্তর্জাতিক ডেস্ক: মণিপুরের এক মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম সিএনবিসি টিভি-১৮ জানিয়েছে ভেটেনারি ও পশুপালন এবং পরিবহনমন্ত্রী কাসিম ভাসুমের বাড়ির ভেতর বোমা বিস্ফোরিত হয়। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তারা এই মুহূর্তে ঘটনাটি তদন্ত করছে। তবে বোমা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্ত্রী কাসিম ভাসুম নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) হয়ে রাজনীতি করেন। তার দল নরেন্দ্র মোদির বিজেপির সঙ্গে জোট করে মণিপুরে সরকার গঠন করেছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর রকেট ও ড্রোন হামলায় মণিপুরে অন্তত ৬ জনের মৃত্যু হয়। এই হামলার জন্য দায়ী করা হয়েছে খৃষ্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীদের।

আরও পড়ুন: হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৫

হামলায় রকেট ও ড্রোন ব্যবহার দেখে অবাক হয় সেখানকার স্থানীয় প্রশাসন। কারণ এর আগে মণিপুরে কোনো বিদ্রোহীকে গোষ্ঠীর কাছে এমন অত্যাধুনিক অস্ত্র পাওয়া যায়নি।

ভারতীয় গোয়েন্দারা জানান, মিয়ানমার সীমান্তের কাছে বিদ্রোহীরা একটি গোপন আস্তানা তৈরি করেছেন। সেখানেই এসব অস্ত্র তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন মণিপুরের সাধারণ মানুষ। তারা বিভিন্ন জায়াগায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা