সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

বিমান হামলায় গাজায় নিহত ৯, লেবাননে ৮

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনীর গোলা ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯ জন এবং লেবাননে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৪

ওয়াফার তথ্যমতে, শুক্রবার রাতে গাজার খান ইউনিস শহর এবং আল নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে নিহত হন নয় জন। এই নিহতদের মধ্যে দু’জন শিশু এবং একজন নারী রয়েছেন।

এদিকে একই দিন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় নিহত ৮ জনের মধ্যে ৬ জন হিজবুল্লাহর যোদ্ধা, বাকি দু’জন বেসামরিক। এই দু’জনের মধ্যে একজন শিশু।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ১১ পুলিশ নিহত

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত ১০ মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৪০ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৯০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা