আন্তর্জাতিক
চীনে করোনাভাইরাস

করোনায় এক দিনেই মৃত্যূ ৯৭ জনের, ১ বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরমধ্যে ৯ ফেব্রুয়ারি রোববারই ৯৭ জনের মৃত্যু হয়।

দেশটির স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে।

এছাড়া এই ভাইরাসে আরও ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছেন বলে চীনের স্বাস্থ্য কমিশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয় । এতে করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়ালো।

এদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি সিঙ্গাপুরে একজন বৈধ পুরুষ শ্রমিক। তিনি এর আগে কখনো চীনে ভ্রমণ করেননি।

এছাড়া এই ভাইরাসে ফিলিপাইনে একজন ও হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর আগেই জানিয়েছিল সংবাদ মাধ্যম। বর্তমানে তা ৬০ জনে বেড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩০ এ দাঁড়িয়েছে।

এরমধ্যে গত কয়েক সপ্তাহ ধরে হুবেই প্রদেশের মহামারির চিত্র তুলে ধরছিলেন দেশটির দুই সাংবাদিক চেন কুইশি ও ফ্যাং বিন। এদের একজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশটিতে করোনা ভাইরাসের প্রকৃত চিত্র তুলে ধরার অভিযোগে এদের একজনকে 'গুম' করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল ইতিমধ্যে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মানিয়েছে এবারের করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা