আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো দিল্লির মসনদ দখলের পথে কেজরিওয়াল

ইন্টারন‍্যাশনাল ডেস্ক:

দিল্লি বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুথফেরত জরিপের পূর্বাভাস বলছে, তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির ৭০ আসনের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৫০-৫৫টি আসনে জিতেছে বলে জরিপে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নিরঙ্কুশ জয়ের পথে খেজুরি বোয়ালের আম আদমি পার্টি।

শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগণনা। দিল্লিতে ভোটার প্রায় দেড় কোটি।

দিল্লিতে কেজরিওয়াল ফ্যাক্টর হয়ে ওঠেন ২০১৩ সালে। দীর্ঘদিন জিইয়ে থাকা দিল্লির নাগরিক সমস্যাগুলো সবার সামনে আনতে সক্ষম হন তিনি। তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয় মধ্যবিত্ত শ্রেণির বড় একটি অংশ। তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে নামেন কেজরিওয়াল।

প্রথমবার দিল্লিতে নির্বাচন করে বিধানসভার ৭০ আসনের মধ্যে ২৮টিতে জয় পায় কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেবার ৩১ আসন নিয়ে বিজেপি একক গরিষ্ঠতা পায়।তবে কেজরিওয়ালের সঙ্গে তারা সরকার গঠন করেনি। ব্যাপক ভরাডুবি হওয়া কংগ্রেস পায় আট আসন। কেজরিওয়াল সরকার গঠনে কংগ্রেসের সমর্থন পান। প্রথমবার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। তবে তার সরকার মাত্র ৪৯ দিন টিকেছিল।

দ্বিতীয় দফায় নির্বাচনে এককভাবে বিধানসভায় বিশাল জয় পায় আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জিতে ইতিহাস তৈরি করেন কেজরিওয়াল। কংগ্রেস একটি আসনও তখন পায়নি।

আর বাকি তিন আসন পেয়েছিল বিজেপি। তখন বোঝা যায়, দিল্লির মানুষ বড় বড় রাজনৈতিক দলের গালভরা প্রতিশ্রুতির চেয়ে উন্নয়নকর্মী কেজরিওয়ালকেই তাদের মানুষ হিসেবে বেছে নিয়েছেন। সেই থেকে বিজেপি ও কংগ্রেস দিল্লিতে খুব বেশি সুবিধা করতে পারেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা