আন্তর্জাতিক

মুজিব বর্ষের অনুষ্ঠানে মমতা আসতে আগ্রহী

কলকাতা প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের মূল অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি অনুষ্ঠানে যোগ দেবার জন্য মমতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ ফেব্রুয়ারি শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলে যাব ভাবছি।

গত নভেম্বরে কলকাতায় ভারত-বাংলাদেশ খেলা দেখতে গেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হয়। সেখানেই আগামী ১৭ মার্চে জন্মশতবর্ষের অনুষ্ঠানে মমতাকে যোগ দেবার মৌখিক আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরইমধ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান জাকজমকের সঙ্গে উদযাপনের সকল আয়োজন চলছে। সারা বছরজুড়ে দেশব্যাপী চলবে নানা অনুষ্ঠান।

আসছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের মূল অনুষ্ঠানে যোগ দিতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

৭ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মমতা ছাড়াও ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও এই আয়োজনে মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, ভুটানের রাজা, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ওআইসি’র সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিনসহ আরও বিশ্বনেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মমতা আগামী মার্চের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

রাজধানীতে অভিযানে ৪১৯ জন গ্রেফতার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নি...

৫ আগস্ট ছুটি, চালু থাকবে জরুরি সেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধার...

আ.লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানো...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা