ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেছেন ওই কলেজেরই শিক্ষক ডা. রায়হান শরীফ।

আরও পড়ুন: মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা নাগাদ এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তমালকে মেডিকেল কলেজটির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার পরে কলেজ প্রাঙ্গণের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে পুলিশ।

অভিযুক্ত ডা. রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক।

আরও পড়ুন: রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে

মেডিকেল কলেজেটির অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। তিনি জানতে পেরেছেন অভিযুক্ত ওই শিক্ষক প্রায়ই ক্যাম্পাসে অস্ত্র প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের থেকে জেনেছেন, অভিযুক্ত ওই শিক্ষক রুটিন টাইমে ক্লাস না নিয়ে অন্য টাইমে নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানায়। এ নিয়েই শুরু হয় বাগবিতণ্ডা আর তারই একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।

তিনি আরও জানান, তমাল এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। সে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

এ ঘটনায় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, শিক্ষার্থীদের ভাষ্যমতে একজন শিক্ষক তার ছাত্রকে গুলি করেছে। তিনি আরও জানান ওই শিক্ষার্থীর ডান পায়ের হাটুর একটু উপরে গুলি লেগেছে। তার পকেটে মোবাইল থাকায় গুলিতে তিনি গুরুতরভাবে আহত হয়নি।

অভিযুক্ত ওই শিক্ষককে বিকেল ৫টা নাগাদ আটক করেছে পুলিশ। পুলিশ জানায় দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা