ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রামেকে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে এ বছরে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: ৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

শুক্রবার (২৪ নভেম্বর) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। এর আগে দিনে ২ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

মৃত ৪ জন হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আসগর আলীর ছেলে রাবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে মো. আরাফাত (১৪) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ফণিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে পুলক কুমার চক্রবর্তী (৭০)।

আরও পড়ুন: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, মৃতদের মধ্যে একজন সম্প্রতি ভারত গিয়েছিলেন। বাকিদের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

তারা জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তারা।

তিনি আরও জানান, ডেঙ্গু জ্বর নিয়ে এ পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন ৫০১৭ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৫৬ জন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ২ জনের মরদেহ উদ্ধার

এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৭৬৮ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন এবং বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা