সংগৃহীত
স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আরও মৃত্যু ৩

জেলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৯ জনে।

আরও পড়ুন: আরও ১৫ জনের মৃত্যু, ভর্তি ১৭২৮

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইরানী (৫৫), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কামারদা এলাকার নুর মোহাম্মদ (৯০) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শওকত শেখের ছেলে সোহেল শেখ (৩২)।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২১ হাজার ১৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৫৭৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন: ফরিদপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে গত ২ দিনে ডেঙ্গুতে আক্রান্তের হার ছিল তুলনামূলক কম। তবে এ সময়ে মৃত্যুর হার ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি।

তিনি আরও জানায়, ব্যক্তি সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। এই জন্য সবাইকে সচেতন হতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা