সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও মৃত্যু ১৩ 

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে রয়েছে ৯ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৫৫৫ জন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আরও ৪৫ জন শনাক্ত

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯ এবং ঢাকার বাইরে ৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।

আরও পড়ুন: এক ওষুধেই নির্মূল নারীর ক্যান্সার

সারাদেশে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। এদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৭৭ ও ঢাকার বাইরে ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১১০৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭০০ ও ঢাকার বাইরে ৪০৯ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা