ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

সিরাজগঞ্জে আরও ৪৫ জন শনাক্ত

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন।

আরও পড়ুন : এক ওষুধেই নির্মূল নারীর ক্যান্সার

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৫৬ জন। এছাড়া বাকি ১৭২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

আরও পড়ুন : ভারতে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

তিনি আরও জানান, তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৭ জন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আর ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন বলেছেন, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত ২ দিনের তুলনায় মঙ্গলবার কিছুটা বেড়েছে। কারণ চলমান বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী অ্যাডিস মশার প্রজনন বাড়ছে। তাই তিনি ৩ দিনের বেশি পানি কোথাও জমে থাকলে তা ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা