ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৪ জনে একজন উচ্চরক্তচাপে ভুগছেন

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতি ৪ জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আশঙ্কাজনক হারে দেশে অসংক্রামক রোগ বাড়ছে। বায়ু দূষণ, ইট ভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এ ধরনের রোগের বিস্তার ঘটছে।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় ৯ আসামি রিমান্ডে

রোববার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় ,তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপই ২০ ভাগ, অর্থাৎ প্রতি ৪ জনে একজন ভুগছেন এ রোগে। এছাড়া ডায়াবেটিসে ভুগছে ১০ শতাংশ মানুষ।

আরও পড়ুন : কারো কাছে নতজানু হব না

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার এখন গতি বেড়েছে। খেলাধুলা, পরিবারে সময় দেওয়া হচ্ছে না। ফলে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ বাড়ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধ ব্যবস্থায় আমাদের জোর দিতে হবে। প্রান্তিক পর্যায় থেকেই এটি শুরু করতে হবে। এ পর্যন্ত ৩০০ টি উপজেলায় এনসিডি কর্নার হয়েছে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় হবে।

আরও পড়ুন : বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে বড়দের পাশাপাশি শিশুদের স্থূলতাও (ওবিসিটি) বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে ওবিসিটির মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশুদের এটি বাড়ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশে প্রতি বছর ৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। এটির বিষ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে চট্টগ্রামে ভেনম সেন্টার হয়েছে। সেখানে গবেষণা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা