ফাইল ছবি
স্বাস্থ্য

১১ দিনে ১১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জুন মাসের প্রথম ১১ দিনে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৮ জন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা‌দে‌শে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪১২ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৮৮ জন।

আরও পড়ুন: শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গে‌ছেন ২২ জন। আর আক্রান্ত হয়ে বি‌ভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজারেরও বে‌শি।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা