ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২২৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২৪ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৮৪ হাজার ২৬২ জনে।

আরও পড়ুন : আমিরাতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

বুধবার (৩১ মে) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৬০ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৬ জনে।

আরও পড়ুন : দেশে আরও ১১৪ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৬৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ১৩৮ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ২৯ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫৭ জনের।

আরও পড়ুন : আরও ৮৪ হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৮ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭১ লাখ ৭ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৫ হাজার ৩১৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯০২ জন এবং মারা গেছেন ৪৮ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৮১ হাজার ৩৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৩১১ জনের।

আরও পড়ুন : ড. ইউনূসের কারণেই আমেরিকার স্যাংশন

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪১ জন এবং মারা গেছেন ৮ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৭ হাজার ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৭৬২ জন মারা গেছেন।

একই সময়ে ডেনমার্কে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং মারা গেছেন ৪ জন।

আরও পড়ুন : ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা