স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৩১২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায়ভাইরাসে আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ১৪১ জন। আর সুস্থ হয়েছেন ৯২ হাজার ৮২৩ জন।

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

এ নিয়ে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৬৭৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ১৭৩ জন।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : যে দুর্ভোগ দেখেছি এখন তা নেই

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

আরও পড়ুন : সৌদি আরবে ঈদুল ফিতর শুক্রবার

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মালদোভায় আক্রান্ত হয়েছে ৪৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা