প্রতীকী ছবি
স্বাস্থ্য

ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে নতুন করে সংক্রমণ আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১২ হাজারের বেশি সংক্রমণ দেখা গেছে।

আরও পড়ুন : পদোন্নতি পেলেন ১৬৬ চিকিৎসক

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১২ হাজার ৫৯১ জন। গত ৮ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫ হাজার ২৮৬।

দেশটিতে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৪০ জন। এর মধ্যে কেরালায় মারা গেছে ১১ জন।

আরও পড়ুন : ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

অন্যদিকে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪০১। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ১৯০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

আরও পড়ুন : বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

দেশটিতে দৈনিক পজিটিভ কেস ৫ দশমিক ৪৬ শতাংশ এবং সাপ্তাহিত পজিটিভ কেস ৫ দশমিক ৩২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট ২২০ কোটি ৬৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা