ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চলমান করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার শতাধিক মানুষ।

আরও পড়ুন : অস্থিরতা কমেছে ব্যাংকিং খাতে

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এ সময় মারা গেছেন ৪১৪ জন।

গত দিনের তুলনায় আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে এসেছে।

এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১২৮ জন সংক্রমিত হয়েছেন রাশিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন ফ্রান্সে।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

একই সময়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১ জন। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩১৭ জনে। এ সময় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৯ হাজার ২৪৩ জনে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা