স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৮৭৩ মৃত্যু

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৭২ জন।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৭৮৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

আরও পড়ুন: পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ২২০ জনে।

দৈনিক এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭৭২ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৩২ জন, তাইওয়ানে ৬৫ জন, ফ্রান্সে ৩৫ জন, রাশিয়ায় ৩৬ জন এবং হাংগেরিতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বেশী দূরে নয়

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা