স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১৯ জন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশোরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে।

অপরদিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

অবশ্য ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা