স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শানাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৪৭৭ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে পাঁচ শতাধিক। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৬৫৬ জন। যা আগের দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে ৬০ হাজারের বেশি। একইসময়ে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬০৭ জন।

আরও পড়ুন: নতুন যুগে বাংলাদেশ যাত্রী নিয়ে ছুটেছে মেট্রোরেল

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৩২ লাখ ৫ হাজার ৭২২ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯১ হাজার ৩৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৫৭৩ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ভারতে রোড শো, পদদলিত হয়ে নিহত ৮

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৪১৫ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ ৬৪ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৬ হাজার ২২৮ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ২১৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৬ হাজার ৯৬১ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৬৯ জন।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১০৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬০৪ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮১ জন এবং মারা গেছেন ১৪০ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৭১৫ জন মারা গেছেন। একইসময়ে হাঙ্গেরিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৫৬ জন।

আরও পড়ুন: বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৮১ হাজার ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৫৪৮ জনের। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৭ জন এবং মারা গেছেন ২৬ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ২৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৭ লাখ ৬৬ হাজার ২৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৪৫ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ৫৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা