প্রতীকী ছবি
স্বাস্থ্য

শনাক্তে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

আরও পড়ুন: নারী জাগরণের বাংলাদেশ গড়তে হবে

শনিবার (১০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯০ জন এবং মারা গেছেন ২২৮ জন।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা চলতে থাকবে

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ১৮৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৭ জন এবং মারা গেছেন ৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৯৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৩৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৫২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ৩২ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭১১ জন। এরমধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা