স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জাপানে নতুন করে এক লাখ দুই হাজার ৮২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮৮ জন।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬ লাখ ১৭ হাজার ৯৯৭ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১০ লাখ আট হাজার ১৮১ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ কোটি ছয় লাখ ৯২ হাজার ৯৬৯ জন।

অন্যদিকে, একই দিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় এসময়ে মারা গেছেন ১৬৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১৭হাজার ৯৭২ জন।

মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১১০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৯৭১ জন। এ নিয়ে ফ্রান্সে শনাক্ত রোগী বেড়ে হয়েছে তিন কোটি ৭১ লাখ ৮২ হাজার ১৬১ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৩১ জন। সেরে উঠেছেন তিন কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৭৪৫ জন।

আরও পড়ুন: ‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮২ জন। মারা গেছেন ২৪ জন। দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৯৮৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৮ হাজার ৭৭০ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৪৩১ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ১৫ লাখ আট হাজার ৯৬১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ১৪৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ৩৯ জন, তাইওয়ানে ৪৩ জন, অস্ট্রেলিয়ায় ১১ জন, ইন্দোনেশিয়ায় ৪১ জন, পোল্যান্ডে ১৭ জন, মেক্সিকোতে ১৪ জন, মালয়েশিয়ায় ১২ জন, চিলিতে ১৩ জন, ফিলিপাইনে ১৫ জন, হংকংয়ে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/ এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা