প্রতীকী ছবি
স্বাস্থ্য

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যু ২৯ হাজার ৪২৯ জনেই অপরিবর্তিত থাকল।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

এসময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: মিজোরামে পাথর ধসে নিহত ৮

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

আরও পড়ুন: ফায়ার একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা