ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে জার্মানি

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ২১৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৬ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৮০ জন।

আরও পড়ুন: চা উৎপাদনে নতুন রেকর্ড

শনিবার (২২ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৮৩১ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৪ জনের।

আরও পড়ুন: বিএনপির ব্যর্থতা ছাড়া কিছুই নেই

জার্মানি ব্যতীত আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো-যুক্তরাষ্ট্র (মৃত ১৮০ জন, নতুন আক্রান্ত ১৮ হাজার ৮৫২ জন), রাশিয়া (মৃত ৯৩ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৭৬১ জন), ইতালি (মৃত ৯৮ জন, নতুন আক্রান্ত ৩৬ হাজার ১১৪ জন), ফ্রান্স (মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ৪৯ হাজার ৮৭ জন), তাইওয়ান (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৩৭ হাজার ২৬৫ জন), এবং জাপান (মৃত ৬৮ জন,নতুন আক্রান্ত ৩১ হাজার ৫৯৩ জন)।

বিশ্ব জুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ১৩৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৮ হাজার ৬১৫ জন।

আরও পড়ুন: বৃটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে এগিয়ে সুনাক

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা