করোনায় ৫ জনের প্রাণহানি
স্বাস্থ্য

করোনায় ৫ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটি মোট ২৯ হাজার ৩৪৫ জনের প্রাণ কেড়ে নিল।

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৬১৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

মঙ্গলবার (২০ সেপ্টম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা