১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!
স্বাস্থ্য

১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে মোট মৃত্যু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৭৪ জনে।

আরও পড়ুন : ভারতীয় গরুর দাপটে খামারিরা আতঙ্কে

পাশাপাশি একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে।

গত রোববার (৩ জুলাই) করোনায় দুজনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জন।

সোমবার (৪ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন : রেল যোগাযোগ বন্ধ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

এদিকে ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করনাক্রান্ত মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

আরও পড়ুন : লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা