ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আরও ৩০ লাখ ফাইজা‌রের টিকা অনুদান

সান নিউজ ডেস্ক: বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ কোভিড-১৯ এর টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন (৬ কোটি ৪০ লাখ ) ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় খাদ্য সংকট সৃষ্টি করেছে

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ্য জানায়।

এ‌তে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ফাইজা‌রের টিকা অনুদান দিয়েছে। এ টিকা বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

এ নিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা

দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ। এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।

এদিকে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৩৬০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা