স্বাস্থ্য

বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ৬২২৪৪৪৪

সান নিউজ ডেস্ক: বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২৪ হাজার ৪৪৪ জনে।

আরও পড়ুন: ফের নিউমার্কেট এলাকায় উত্তেজনা

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৮৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৭৫৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গত একদিনে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭৪৩ জন এবং মারা গেছেন ১৩২ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪৩৪ জন।

আরও পড়ুন: ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৮৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৯৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৫ হাজার ৭৬২ জন মারা গেছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ২০ জন, ইরানে ২৫ জন, গ্রিসে ৬৪ জন, চিলিতে ৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৭ জন মারা গেছেন।

আরও পড়ুন: ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৯৪৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা