স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও পাঁচ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৬৩ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিন শত।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৯৯৫ জন। আগের দিন বুধবার ১৬ লাখ ৮৬ হাজার ৯৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮০ হাজার ৪৬১ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৬ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন। এর মধ্যে ৩৯ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৫১৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে ৯৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৭৩৯ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০৮ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৬০২ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তের শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭৬ লাখ ২৯ হাজার ২৬৪ জন। এসময় দেশটিতে মারা গেছেন ১৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫২ জনের।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত ইসরায়েলে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা