ছবি- সংগৃহিত
স্বাস্থ্য

চীনে লকডাউনে আটকা প্রায় ৩ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে চীন। কিন্তু তারপরও প্রতিনিয়ত বেড়েই চলছে করোনার সংক্রমণ।

মঙ্গলবার চীনে (১৫ মার্চ) নতুন করে ৫ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তথ্যসূত্র-এএফপির।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার মানুষ। ৯০ লাখ লোকের শহর চাংচুনসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা লকডাউনে আটকা পড়েছেন।

আরও পড়ুন: কনস্যুলেটে হামলার দায় স্বীকার ইরানের

মঙ্গলবার টানা ৬ষ্ঠদিনের মতো এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে। এদিন দেশটির কমপক্ষে ১৩টি শহর সম্পূর্ণ লকডাউন এবং আরও কয়েকটি শহরে আংশিক লকডাউন দেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি হাব শেনজেনে ৩দিন ধরে লকডাউন চলছে। যেখানে প্রায় ১ কোটি ৭৫ লাখ লোকের বসবাস। সেখানকার অনেক কারখানা ও সুপারমার্কেট বন্ধ রয়েছে। চীনের বৃহত্তম শহর সাংহাইও আংশিক বিধিনিষেধের মধ্যে রয়েছে। আশপাশের শহরগুলোতে লকডাউন দেওয়ায় বেইজিংয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আনা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা