ফাইল ফটো
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ৭৬ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এক হাজার ৫৩০টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ৪ দশমিক ৯৬ সংক্রমণের হার। তবে স্বস্তির খবর হলো- করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয় শনিবার (৮ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ৭১ জন নগরীর। ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে এক লাখ ২ হাজার ৯৮০ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৪ হাজার ৫৭৫ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪০৫ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩৩ জনের মধ্যে নগরীর ৭২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা