স্বাস্থ্য

লাফিয়ে-লাফিয়ে বাড়ছে সংক্রমণ, হাজার ছাড়াল শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হাজার ছাড়াল শনাক্ত গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। পরদিন ২৯ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। এরপরে করোনাতে একদিনে শনাক্ত ৯শ’র ঘরে যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এই ৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন ও বেসরকরি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

মৃত এই ৭ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২জন, ষাটোর্ধ্ব চারজন এবং ১ জন সত্তরোর্ধ্ব। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টিতে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। দেশে ২৪ ঘণ্টায় ১৯৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা