স্বাস্থ্য

দুই ছেলেসহ করোনা আক্রান্ত পলক

সান নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনায় আক্রান্ত হয়েছেন। তার দুই ছেলেরও করোনা পজিটিভ। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে প্রতিমন্ত্রী নিজেই এক ফেসবুক পোস্টে এ খবর জানান।

ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্টের রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে।’

আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।

অন্যদিকে, মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে পেজে জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা এক স্ট্যাটাসে লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার স্বামী, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমি সাধারণত খারাপ কোনো খবর, ব্যক্তিগত কোনো দুঃখ, কষ্টের কথা ফেসবুকে শেয়ার করি না। অকারণে মানুষের মনের চাপ বাড়াতে চাই না। এটা এমন একটা ব্যাপার যে না বললেও সবাই জেনে গেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

প্রসঙ্গত, জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা