স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় রোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে। মারা যাওয়া ওই নারী ঢাকা বিভাগের বাসিন্দা।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। এর আগে, গতকাল (২৬ ডিসেম্বর) চারজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২৬৮ জন।

সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩৭৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। আগের দিন ছিল ১ শতাংশের নিচে। সেই হিসাবে মৃত্যু কমলেও দেশে শনাক্তের হার বেড়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ৩২৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা