স্বাস্থ্য

দগ্ধদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: ঝালকাঠিতে লঞ্চে আগ্নিকাণ্ডে দগ্ধ যাত্রীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে যান তিনি।

জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার পরে দগ্ধ অবস্থায় প্রথমে দুজনকে ও পরে আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তারা হলেন, জেসমিন আক্তার (৩৫), তার ছেলে তানিম হাসান (০৮), বাচ্চু মিয়া (৫০) ও তার মেয়ে সাদিয়া (২০)। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন এখানে এসেছেন। এদের মধ্যে জেসমিন আক্তারের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে ও তার ছেলে তানিম হাসানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক ও মায়ের অবস্থাও শঙ্কামুক্ত নন বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে অন্য তিনজনের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি পার্থ শংকর পাল।

পরে স্বাস্থ্য মন্ত্রী বলেন, লঞ্চে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইঞ্জিনে আগুন লেগেছিল, ৩৫ জন মারা গেছে। আরও বাড়তে পারে। সবার পরিচয় পাওয়া গেছে। তবে আহত সবাইকে সরকারিভাবে একসাথে ঢাকায় আনা হচ্ছে না।

তিনি আরও বলেন, এটি একটি বড় ঘটনা। ঢাকা মেডিকেলের সবাই আশঙ্কাজনক। এছাড়া বরিশালে ৭৬ জন আছেন, তারা বেশি আশঙ্কাজনক না, বরিশালে চিকিৎসা সেবা যেনো ঠিক মতো হয় সেজন্য ৭জনের চিকিৎসক দল ও ওষুধ পাঠানো হয়েছে। এছাড়া ৫ ডিভিশনে আধুনিক বার্ন ইনস্টিটিউটের কাজ চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে প্রায় আট শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা