স্বাস্থ্য

আরও ১৮ লাখ টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এছাড়া তাদের ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশকে ফাইজারের টিকার আরেকটি চালান দিতে পেরে গর্বিত। বাংলাদেশে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সাহায্য করছি আমরা। এ বছরের শেষ দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

অন্যদিকে, ফেসবুক পেজে আর্ল রবার্ট মিলার বলেন, আরও কয়েক কোটি ডোজ আসার পথে। আমরা কোভিড-১৯ মোকাবেলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবো এবং বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা করা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকয়টিতে টিকা সংরক্ষণ, পরিবহণ ও নিরাপদে ফাইজার টিকাদান প্রদানে সহায়তা করবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা