ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

সাড়ে ৪ কোটি মানুষের দুই ডোজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত চার কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৬০৭ জন করোনা টিকার দুই ডোজ পেয়েছেন। এক ডোজ পেয়েছেন ছয় কোটি ৮২ লাখ ১ হাজার ৪০ জন। সবমিলিয়ে ১১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬৪৭ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সারাদেশে ১২ লাখ ৯৪ হাজার ৮৭ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৫৬৪ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। দুই লাখ ৮২ হাজার ৫৫৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ শনিবার তিন লাখ ৬৪ হাজার ২০৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। নয় লাখ ২৯ হাজার ৮৮৪ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আর দুই লাখ ৩২ হাজার ৮৭৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন চার হাজার ৬৫০ জন।

টিকাগুলো দেওয়া হয়েছে-অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা