ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

১৪ লাখ শিক্ষার্থীকে টিকাদান

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রধান করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

১৮ বছরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের গত ১ নভেম্বর ১২ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়। ৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে উঠে এসেছে।

টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন।

অধিদফতর সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা