ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

স্পুটনিক ৫ সবচেয়ে নিরাপদ!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ কোভিড-১৯ টিকা বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী। টিকা গবেষণায় মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই দাবি করেছে। এক সাক্ষাতকারে এই দাবি করেছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিরিল দিমিত্রিভ।

তিনি বলেন, সর্বশেষ তথ্য আমাদের বলছে যে, এই টিকায় বিশ্বের সবচেয়ে ভালো, কার্যকরী ও নিরাপদ।

তিনি উদাহরণ হিসেবে হাঙ্গেরিতে চালানো গবেষণার বিষয়টি তুলে ধরেছেন। এতে দেখা যাচ্ছে, এর কার্যকারিতা ৯৮ শতাংশ, যা সর্বোচ্চ। স্পুটনিক ৫ টিকা নেওয়া ব্যক্তিদের করোনায় মৃত্যুর সম্ভাবনা টিকা না নেওয়া ব্যক্তিদের চেয়ে ১৩০ ভাগ কম। যে ৫টি টিকা নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে এটাই সর্বোচ্চ।

তিনি আরও বলেন, অন্যান্য টিকার সাথে তুলনা করলে দেখা যায় স্পুটনিক ৫ টিকার কার্যকরিতা বাকিগুলোর চেয়ে বেশি দিন থাকে আর এর পার্শ্বপ্রতিক্রিয়াও বাকিগুলোর চেয়ে কম। করোনাভাইরাসের নতুন নতুন মিউটেশনের বিরুদ্ধেও এ টিকা কার্যকর বলে দাবি তার।

তিনি আরও বলেন, এই টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যামেলিয়া ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে কাজ করছে। গবেষণায় তারা কী পেল সেটা আগামী দু’সপ্তাহের মধ্যে জানা যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা