ফাইল ফটো
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। আগের দিনের চেয়ে ৬ জন বেড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৭০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

ফুসফুস কেমন আছে তা পরীক্ষা করে জানিয়ে দেবে মোবাইল অ্যাপ!

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৬ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৯৯ জন এবং নারী ১০ হাজার ৭১ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।

সান নিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা