স্বাস্থ্য

বিশ্ব জুড়ে সাড়ে ৭ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে আরও ৭ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৫১ লাখ ৮২ হাজার ১৪৯ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৫ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ২৭৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালের দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ১ হাজার ১৫০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ৮৮১ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৬ হাজার ১৩০ জন মারা গেছেন।

এছাড়া মহামারি করোনায় আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৯৯৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৭৯ জনের।

আর গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ১৬৫ জন। এছাড়া একই সময়ে জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ৩৪৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩১২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ৩০ হাজার ১৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৬৬ জনের।

এছাড়া প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ১৪৭ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩২ জন, তুরস্কে ২০৮ জন, ফিলিপাইনে ১৯৫ জন, পোল্যান্ডে ৩৯৮ জন, রোমানিয়ায় ২৪৩ জন, হাঙ্গেরিতে ১৭১ জন এবং ভিয়েতনামে ১৬৭ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা